ফরিদগঞ্জ ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় স্কাউট কর্মকর্তা।। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার ফরিদগঞ্জে তিন যুবদল হত্যায় বিচারহীনতার ক্ষোভ সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের জানাজা আজ দুপুর ২টায় বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণ সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান আর বেঁচে নেই দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে আদালতের সমন ও গ্রেফতারি পরোয়ানামূলে যুবলীগের সাবেক নেতা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নেতার নাম সোহেল বিন সালেহ বাবু। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৪শে অক্টোবর) দুপুরে তাঁকে পুলিশ প্রহরায় চাঁদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুপ্টি পশ্চিম ইউনিয়নের একটি স্থানীয় মারামারি ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় (মামলা নং: জিআর ২০৭/২৪) তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি ছিল। গোপনীয় সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে চাঁদপুরের  আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬