ফরিদগঞ্জ ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ৪ হাজার ৫শত টাকার সমপরিমাণ নকল নোটসহ চারজন নারীকে আটক করা হয়েছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে রবিবার (১৮ অক্টোবর) রাতে নকল টাকা ব্যবহার করে সদাই কিনতে গিয়ে ধরা পড়লে স্থানীয় ব্যবসায়ী ও চেয়ারম্যানের সহযোগীতায় তাদের আটক করে থানা পুলিশ। আটককৃত ওই নারীরা চাঁদপুর জেলা শহর এলাকায় একসাথে বসবাস করলেও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলেন, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮), হাসিনা আক্তার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গল্লাক বাজার এলাকায় নকল টাকাসহ ৪ জনের উপস্থিতির সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫শত টাকা মূল্যের নকল টাকা জব্দ করা হয়েছে।
গল্লাক বাজার ব্যবসায়ী আবুল হাশেম জানান, তারা আমার দোকানে এসে ১০০ টাকার মশার কয়েল ক্রয় করে এক হাজার টাকার একটি নোট দেন। তাদের দেওয়া টাকা হাতে নেওয়ারপর সন্দেহ হলে পাশ্ববর্তী  ব্যবসায়ীদের সহযোগীতা নিয়ে নিশ্চিত হই এটা নকল টাকা। এসময় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে আমরা তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেই। চেয়ারম্যান এসে তাদের ব্যাগ চেক করলে ৪ হাজার ৫শত টাকার সমপরিমাণ নকল টাকা পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, নকল টাকাসহ নারীরা বাজারে ব্যবসায়ীদের হাতে আটকের খবর পেয়ে আমি এসে যাচাই করে দেখি সব গুলো নকল টাকা। এরপর তাদেরকে আমার পরিষদে আটক রেখে বিষয়টি আমি থানা পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, আটককৃতরা চাঁদপুর জেলা শহরে এক সাথে থাকেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা এসব নকল টাকা বিস্তার রোধে এবং আটককৃদের সাথে কেউ জড়িত থাকলে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক

আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬