ফরিদগঞ্জ ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ

পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর

শামীম হাসান
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পুষ্পের জোড়া গোলের নৈপুণ্যে মতলব দক্ষিণকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ফরিদগঞ্জ। এবার শাওনের জোড়া গোলের সুবাদে মতলব উত্তরকে বিদায় করে ফাইনালে জায়গা করে নিয়েছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। ফলে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর।

আগামী ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। দুই দলের সেমিফাইনাল জয় যেমন ছিল রোমাঞ্চকর, তেমনি ফাইনাল ঘিরেও এখন থেকেই বাড়ছে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা।

বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চাঁদপুর সদর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সদর উপজেলা দল। প্রথমার্ধে ২০ নম্বর জার্সিধারী ফরওয়ার্ড শাওনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মতলব উত্তরের আলামিন একটি গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

এর আগে ১৮ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফরিদগঞ্জ। ম্যাচের শুরুতে মতলব দক্ষিণের আক্রমণাত্মক ফুটবলে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফরিদগঞ্জ। দলের মিডফিল্ডার পুষ্পের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পরে মতলব দক্ষিণের সোহেল একটি গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে ফরিদগঞ্জ।

দুটি সেমিফাইনালেই ২-১ গোলের জয় পেয়েছে ফাইনালিস্ট দুই দল। দুই দলের জয়ের নেপথ্যে ছিলেন দুই গোলদাতা ফরিদগঞ্জের পুষ্প ও চাঁদপুর সদরের শাওন। ফলে ফাইনালে তাঁদের পারফরম্যান্সের দিকেও থাকবে দর্শকদের বিশেষ নজর।

এদিকে ফাইনাল ঘিরে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদরের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। একদিকে দীর্ঘদিনের প্রতীক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন, অন্যদিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াই। সব মিলিয়ে ২৮ নভেম্বর চাঁদপুর জেলা স্টেডিয়ামে জমজমাট এক ফুটবল মহারণের অপেক্ষায় এখন দুই উপজেলার সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর

আপডেট সময় : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬