সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের জানাজা আজ দুপুর ২টায় বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, প্রথিতযশা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সর্বশেষ জানাজার নামাজ ও দাফন সোমবার ফরিদগঞ্জে অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর ২টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বাদ এশা ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর আড়াইটায় তিনি ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর একমাত্র কন্যা সন্তান আমেরিকা থেকে আসার অপেক্ষায় ছিলো তাঁর সর্বশেষ জানাজা ও দাফন।



















