ফরিদগঞ্জ ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন তিন শতাধিক নারী-পুরুষ। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়। রোগীদের রোগ নির্ণয় শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের আয়োজনে বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান, মেডিসিন ও নবজাতক ও শিশু রোগের চিকিৎসক ডা. মোহাম্মদ কামরুল হাসান, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক সেবা প্রদান করেছেন। এসময় অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্ট দ্বারা বিনা মূল্যে রোগ নির্ণয়, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে ওষুধ দেওয়া হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজন নারী জানান, শহরে গিয়ে চিকিৎসা সেবা নেওয়া আমাদের পক্ষে কষ্টকর। এ ছাড়া ভিজিটসহ ওষুধ কিনতেই অনেক টাকার প্রয়োজন। আমাদের নিজ গ্রামে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের চিকিৎসা ক্যাম্পে এসে বিনা মূল্যে চিকিৎসক দেখাতে পেয়ে আমরা খুশি।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, আমাদের সংগঠনটি বিশেষ করে নারীদের কল্যাণে সর্বদা কাজ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াসহ নানান সামাজিক কাজ করে আসছে। আমাদের মানবিক এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ জানান, অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এই ধরনের উদ্যোগ আশাব্যঞ্জক। যারা শহরে গিয়ে টাকা খরচ করে চিকিৎসা নিতে পারেন না, তারাই এই ধরনের বিনা মূল্যের চিকিৎসা ক্যাম্পে সেবা নিয়েছেন।
চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের মতো এ আয়োজনে আমরা অংশীদার হতে পেরে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি দরিদ্র মানুষজনকে একটু সেবা দেওয়ার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা

আপডেট সময় : ০৩:৩২:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬