ফরিদগঞ্জ ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী

হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় স্কাউট কর্মকর্তা।। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে মুঠোফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ স্কাউটসের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম ফাহিম।
২০ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদপুরের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা ও জেলা রোভারের সভাপতির কাছে দেওয়া আবেদনে তিনি এ অভিযোগ করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে চাঁদপুর শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আখতারুজ্জামান খোকা, এএলটি, মুঠোফোনে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন ফাহিম।
আবেদনে ফাহিম জানান, এ ঘটনায় তিনি মানসিকভাবে উদ্বিগ্ন এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি অভিযোগটির নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদনের সঙ্গে সাধারণ ডায়েরির (জিডি) অনুলিপি, কললগ ও প্রাসঙ্গিক যোগাযোগের প্রমাণাদি সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আখতারুজ্জামান খোকার বক্তব্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগটির সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় স্কাউট কর্মকর্তা।। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬