ফরিদগঞ্জ ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী

নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌরসভায় সুনামধন্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।

বিদ্যালয়ের পরিচালক সদস্য ও সহকারী প্রধান শিক্ষক জুয়েল গাজী এবং মাওলানা মুজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, সদস্য এফ এ মানিক, শামীম হাসান ও সাংবাদিক গিয়াস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রেবা বিশ্বাস, সহকারী শিক্ষক শীলা রানী, রাসেদুল ইসলাম, নীগার সুলতানা মিলি, তানজিলা আক্তারসহ অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬