ফরিদগঞ্জ পৌরসভায় সুনামধন্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।

বিদ্যালয়ের পরিচালক সদস্য ও সহকারী প্রধান শিক্ষক জুয়েল গাজী এবং মাওলানা মুজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, সদস্য এফ এ মানিক, শামীম হাসান ও সাংবাদিক গিয়াস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রেবা বিশ্বাস, সহকারী শিক্ষক শীলা রানী, রাসেদুল ইসলাম, নীগার সুলতানা মিলি, তানজিলা আক্তারসহ অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
প্রকাশক : শামীম হাসান ..
বার্তা প্রধান : খাদিজা তাসনীম
বার্তা কক্ষ : এ আর হাই স্কুল রোড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন : 01610970042
faridgonjsongbadonline@gmail.com
ফরিদগঞ্জ সংবাদ