পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী
- আপডেট সময় : ০৬:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবাসায়ী ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোহেল বেপারী। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে রেজিষ্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত চিঠি (স্মারক নম্বর: বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৬২১২/১৪০৬৭৭) মূলে আগামী ৬ মাসের জন্য সোহেল বেপারীকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচতি করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য আবু জাফর, শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদীন এবং পদাধিকার বলে সদস্য সচিব হলেন মাদ্রাসার সুপার।
এদিকে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে সোহেল বেপারী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সোহেল বেপারী বলেন, মাননীয় সংসদ সদস্য ও মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ আমাকে মাদ্রাসার উন্নয়নে যেই দায়িত্ব দিয়েছেন, আমি তা সর্বোচ্চ ভাবে করার চেষ্টা করবো। আশা করছি মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করবেন।#













