ফরিদগঞ্জ ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়ালেখায় মনোযোগ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ।
রবিবার (২৫ শে অক্টোবর) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান। সভা সঞ্চালনা করেন গিয়াস উদ্দিন ও মফিজুল ইসলাম। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথি মো. রুহুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মন্নান সাহেব, রহিম জমদার,নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম,মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটওয়ারী,গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী,আফজাল হাজী,রাছেল জমদারসহ এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬