ফরিদগঞ্জ ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে আদালতের সমন ও গ্রেফতারি পরোয়ানামূলে যুবলীগের সাবেক নেতা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নেতার নাম সোহেল বিন সালেহ বাবু। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৪শে অক্টোবর) দুপুরে তাঁকে পুলিশ প্রহরায় চাঁদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুপ্টি পশ্চিম ইউনিয়নের একটি স্থানীয় মারামারি ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় (মামলা নং: জিআর ২০৭/২৪) তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি ছিল। গোপনীয় সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে চাঁদপুরের  আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬