ফরিদগঞ্জ ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়াকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা থেকে মাত্র ১০০ গজ দূরে একটি চারতলা ভবনের চতুর্থতলায় ওই এসআইয়ের বাসায় তালা ভেঙে চুরি সংঘটিত হয়। এসআই রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি অফিসের কাজে বাসা থেকে বের হন। বিকেলে ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। ঘরের ভেতরে একটি ব্রিফকেস থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, যে ভবনে চুরির ঘটনা ঘটেছে, সেটি থানার অদূরেই অবস্থিত এবং ভবনের অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা বসবাস করেন। আশপাশে থানা ও সেনাবাহিনীর ক্যাম্প থাকায় এলাকাটি নিরাপত্তাবেষ্টিত হিসেবেই পরিচিত। এমন এলাকায় সরকারি অস্ত্র চুরির ঘটনা পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি

আপডেট সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫