ফরিদগঞ্জ ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে স্কাউটিংয়ের আন্তর্জাতিক কর্মসূচি জোটা-জোটি আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টের জেরে ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. জাহিদুল ইসলাম ফাহিমকে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টটি ফাহিম নিজে করেননি বলে জানা গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক আব্দুল লতিফ, ফরিদগঞ্জ মুক্ত স্কাউটসের সভাপতি নুরুন্নবী নোমান এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্কাউটিং একটি আদর্শভিত্তিক স্বেচ্ছাসেবী আন্দোলন। শৃঙ্খলা, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীলতা এ আন্দোলনের মূল ভিত্তি। কোনো পোস্ট বা সাংগঠনিক বিষয়কে কেন্দ্র করে একজন স্কাউট নেতাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।
তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো বক্তব্য বা পোস্ট নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে কিংবা সংগঠনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়টির সমাধান করা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তিকে পোস্টের জন্য দায়ী করে, যথাযথভাবে যাচাই না করে, ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ফাহিম ওই পোস্টের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। কোনো ব্যক্তির সম্পৃক্ততা নিশ্চিত না হয়ে তাঁকে হয়রানি বা হুমকির মুখে ফেলা হলে তা ন্যায়সংগত নয়। স্কাউটিংয়ের মতো শৃঙ্খলাভিত্তিক সংগঠনে মতপার্থক্য নিরসনে দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা অপরিহার্য।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ স্কাউটসের কর্তৃপক্ষের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, ফোনে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিতকরণ এবং আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা মো. জাহিদুল ইসলাম ফাহিমের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিতে তাঁরা আরো বলেন, স্কাউটিংয়ের মর্যাদা ও আদর্শ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো মতবিরোধ যেন ব্যক্তিগত আক্রমণ, হয়রানি কিংবা প্রাণনাশের হুমকির পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, এ ঘটনায় মো. জাহিদুল ইসলাম ফাহিম চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
বিবৃতিদাতা:
আব্দুল লতিফ খাঁন
সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা স্কাউটস
নুরুন্নবী নোমান
সভাপতি, ফরিদগঞ্জ মুক্ত স্কাউটস
এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা

আপডেট সময় : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬