ফরিদগঞ্জ ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের চোখে জয়ের স্বপ্ন আর গ্যালারিতে টানটান উত্তেজনা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো চাঁদপুরের ফরিদগঞ্জে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। জমজমাট লড়াই শেষে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে এসএসসি ব্যাচ ১৯। আর রানার্সআপ ট্রফি নিয়ে মাঠ ছেড়েছে বাদার্স ইউনাইটেড।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফির পাশাপাশি নগদ অর্থের পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকা, আর রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও ৩০ হাজার টাকা।

ফুটবলকে কেন্দ্র করে এমন আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিরও একটি কার্যকর মাধ্যম অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে উঠে আসে সেই প্রত্যয়।

ফাইনাল উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপশক্তি বিতাড়িত করা সম্ভব। এলাকার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মফু। এ সময় উপস্থিত ছিলেন আমানত গাজী, উপজেলা বিএনপির নেতা জাকির হোসেন পাটোয়ারী, সাংবাদিক আমানুল্লাহ আমান, ইঞ্জিনিয়ার আল-আমিন, টুর্নামেন্ট কমিটির সদস্য ফারুক আহমেদ রুনু, তানভীর হোসেনসহ অন্যান্য অতিথি ও ক্রীড়াপ্রেমী দর্শক।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঠের খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খ‍লাবোধ, ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে।

ফরিদগঞ্জের এই ফুটবল আয়োজনের মধ্য দিয়ে আবারও ফুটে উঠেছে খেলাধুলার সামাজিক গুরুত্ব। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার যে প্রত্যাশা, তা যেন ছড়িয়ে পড়ে প্রতিটি পাড়া-মহল্লায় এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯

আপডেট সময় : ০৩:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬