ফরিদগঞ্জ ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষেরবন্ধ গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর মনির হোসেনের পরিবারকে নিজ ভিটায় বসতঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও বাধার মুখে বর্তমানে অসহায় পরিবারটি জরাজীর্ণ করে বসতঘরে চরম মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগী প্রবাসী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর পরিবারের সাথে তার ভাইদের পৌত্রিক সম্পত্তি নিয়ে  জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রবাসী পরিবারটি তাদের নিজস্ব খরিদা ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভিটায় মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি নতুন বসতঘর নির্মাণ শুরু করলে প্রতিপক্ষরা তাতে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে।
এ বিষয়ে প্রবাসীর মনির হোসেনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার স্বামী প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে ঘর করার জন্য টাকা পাঠিয়েছেন। কিন্তু তার ভাই ও বোনেরা অন্যায়ভাবে আমাদের নিজেদের জায়গায় ঘর তুলতে দিচ্ছে না। তারা আমাদের নির্মাণ সামগ্রী নষ্ট করছে এবং আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ঘর বানাতে না পেরে জরাজীর্ণ ভাঙা চালার নিচে ছেলে ও মেয়ে নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতা ও কষ্টের মধ্যে দিন পার করছি। আমি প্রশাসন ও এলাকাবাসীর কাছে এই অন্যায়ের বিচার এবং আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
স্থানীয় এলাকাবাসী নেছার আহম্মদ জানান , প্রবাসী মনিরের সব ভাইয়েরা পৈত্রিক সম্পত্তির উপর বসত ঘর নির্মাণ করে থাকলেও জোরপূর্বক একটি পরিবারকে ঘর তুলতে না দিয়ে এভাবে উচ্ছেদ বা অবরুদ্ধ অবস্থায় রাখা কোনোভাবেই কাম্য নয়। অসহায় পরিবারটির এই মানবিক বিপর্যয় দেখে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যাতে প্রবাসী পরিবারটি নিরাপদে তাদের ঘর নির্মাণ সম্পন্ন করতে পারে।
প্রতিপক্ষরা বলেন, জায়গা নিয়ে বিরোধ চলছে, প্রাণনাশের হুমকি-ধমকি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় শার্লিসগন মাপ জরিপ করে এই জায়গা আমাদের দিয়েছে তাই তাদের ঘর করতে দিচ্ছি না।
এদিকে ভুক্তভোগী পরিবারটি নিজ বসত ভিটায় ঘর নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন

আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬