ফরিদগঞ্জ ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতায় স্কাউট কর্মকর্তা।। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার ফরিদগঞ্জে তিন যুবদল হত্যায় বিচারহীনতার ক্ষোভ সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের জানাজা আজ দুপুর ২টায় বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে

ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়ামুখী করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে বা স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে ‘কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়’র পুরাতন ভবনটি ভেঙ্গে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কেরোয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে খেলাধুলার উপযোগী করে খেলার মাঠ স্থাপনের নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের গ্রামের খেলার মাঠ থেকে আগে খেলোয়াররা উঠে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে ক্রীড়াঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের এ গ্রামে ‘কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়’র মাঠটি ছিল খেলোয়ারদের আশা আকাঙ্খার স্থান। গত সরকারের আমলে খেলার মাঠ নষ্ট করে নতুন বহুতল স্কুল ভবন নির্মাণ করা হয়েছে। যেহেতু এখন নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চলছে, পুরাতন ভবনটি ভেঙ্গে আমাদের খেলার মাঠ প্রস্তুত করে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে মাঠে খেলাধুলার পরিবেশ না থাকার কারনে নতুন প্রজন্ম জুয়া, মাদক ও মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এতে সামাজিক ও পারিবারিক কলহ বেড়ে চলছে। মাঠে খেলাধুলার কারণে শারীরিক অনেক কসরত হয়ে থাকে, এতে নতুন প্রজন্ম সুস্থ্য জীবন যাপন করতে পারবে।
সাংবাদিক ও সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল হামিদ, সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল নেতা আব্দুল মালেক রায়হান, শ্রাবন মানিক, শিমুল পাটওয়ারী। ক্লাব পর্যায়ের খেলোয়াড় ওমর ফারুক মীম, মারুফ আহমেদ, শিমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, যুবসমাজ ও সাবেক খেলোয়াড় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬