সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দেশের গণমাধ্যম অঙ্গনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে দৈনিক কালবেলা। পত্রিকাটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, বিকেল ৪টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক কালবেলার উপজেলা ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল কাদির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান (মানিক),উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (নান্টু), এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সিনিয়র সহসভাপতি মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান (মানিক) বলেন
“গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, জনসচেতনতা ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু নেতিবাচক সংবাদ লিখলে জনমনে প্রশ্ন থেকেই যায়, এ উপজেলা কি ইতিবাচক বা উন্নয়ন কর্মকাণ্ড হয় না? দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে কালবেলা আগামী দিনেও মানুষের আস্থা অর্জন করে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।”
বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সাফল্য কেবল তার প্রকাশনার ধারাবাহিকতায় সীমাবদ্ধ নয়; বরং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। দৈনিক কালবেলা তার সংবাদ পরিবেশনা ও সমসাময়িক বিষয় তুলে ধরার মধ্য দিয়ে পাঠকমহলে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে পত্রিকাটির ইতিবাচক ভূমিকা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল মানিক পাঠান। এসময় উপস্থিত ছিলেন-সহ সভাপতি মো: মহিউদ্দিন।
সহ সভাপতি মশিউর রহমান।
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। সহ সাধারন সম্পাদক ইমাম হোসেন সৌরভ। সহ সাধারন সম্পাদক রুহুল আমিন খান স্বপন। সাংগঠনিক সম্পাদক গাজী মমিন। অর্থ সম্পাদক আক্তার হোসাইন।দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক। আইসিটি সম্পাদক ফাহাদ খান। সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি মামুনূর রশিদ পাঠান। কার্যনির্বাহী কমিটির সদস্য প্রবীর চক্রবর্তী। নির্বাহী কমিটির সদস্য আবদুস ছোবহান লিটন। নির্বাহী সদস্য নুরুল ইসলাম ফরহাদ। নির্বাহী সদস্য এস এম ইকবাল। নির্বাহী সদস্য শিমুল হাসান। নির্বাহী সদস্য আনিছুর রহমান সুজন। সাংবাদিক মামুন হোসাইন, ফখরুল আলম পাঠান,শামীম হাসান,এফ এ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু,মো: জসিম উদ্দিন প্রমুখ।



















