ফরিদগঞ্জ ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

শামীম হাসান
  • আপডেট সময় : ০৯:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বর্ণমালা কিন্ডারগার্টেন থেকে অংশগ্রহণ করা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মানি উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বর্ণমালা কিন্ডারগার্টেনে’র সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও  উপস্থাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির।

এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্তানকে স্কুলে পাঠানোতেই অভিভাবকের দায়িত্ব যেন শেষ না হয়। আপনার সন্তান কি করতে চাইছে, কি করছে তা সার্বক্ষণিক লক্ষ্য রাখুন। একজন শিশু সবচেয়ে বড় শিক্ষা পায় পরিবার থেকে, মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা শিশু সামনে সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। শিশুকে নৈতিকতা চর্চার মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির সহ-সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংবাদিক গাজী মমিন। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বর্ণমালা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মামুন হোসাইন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় বর্ণমালা কিন্ডারগার্টেন থেকে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

আপডেট সময় : ০৯:০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪