ফরিদগঞ্জ ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফরিদগঞ্জে বিএনপির ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ২৯মে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২১ মে) উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মফিজুল হক চৌধুরী, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, খালেক পাটওয়ারী, আব্দুল রহমান, মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি. পৌর বিএনপি নেতা জাকির হোসেন গাজী, যুবদল নেতা রুবেল হোসেন, ফারুক খান, ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জুসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় এম এ হান্নান বলেন, শেখ হাসিনার দুঃশাসনের কারণে অবাধ সুষ্ঠু নির্বাচন কোন দিনই সম্ভব নয। তাই এখানে ভোট দেয়াই অর্থহীন। এদের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। তাই আগামী ২৯মে ফরিদগঞ্জের কথিত নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে না গিয়ে এই সরকারকে না বলুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপির ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪