ফরিদগঞ্জ ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে ভাঙ্গনের হুমকিতে বসতবাড়ি।।  ড্রেজার দিয়ে পুকুর থেকে চলছে বালু উত্তোলন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৪২৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে আশেপাশের বাড়িঘর ভাঙনের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি মহলের ইন্ধনে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ফরিদগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের খলিফা বাড়ির দক্ষিণ পাশের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বন্ধের আশ্বাস নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়বাসিন্দাদের পক্ষে মো. মিজানুর রহমান বাবুল বলেন, ড্রেজার সব স্থানেই নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আমাদের বসতবাড়ির পুকুরেই অবৈধভাবে ড্রেজার চলছে। এতে করে পুকুরের চতুর পাশে বসতবাড়ী, ফলজ ও বনজ বাগান ভাঙনের আশঙ্কা রয়েছে। ড্রেজার মেশিন বন্ধ করতে আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, যারা ড্রেজারটি চালাচ্ছে তারা প্রভাবশালী, তাই তারা সরকারের আইন আদালত ও নিয়ম নীতির তোয়াক্কা করছে না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. সামসুজ্জামান বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরে চলামান ওই ড্রেজার মেশিনটি বন্ধ করে এসেছি। উভয়পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি, কাগজপত্র দেখে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ভাঙ্গনের হুমকিতে বসতবাড়ি।।  ড্রেজার দিয়ে পুকুর থেকে চলছে বালু উত্তোলন

আপডেট সময় : ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪