ফরিদগঞ্জ ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শো-কজ

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৬৫৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শনিবার (১৭ আগস্ট) প্রদান করা শোকজের অভিযোগে প্রকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির  সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েও ইতিপূর্বে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন সভা সেমিনারে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন। সম্প্রতি সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অবমাননা করে সংগঠনের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় মানুষদের হুমকি-ধমকি প্রদর্শন করে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবী করে আসছে।
অন্যদিকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের যোগসাজসে স্থানীয় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মাকে স্কুল থেকে তাড়ানোর অপতৎপরতার অভিযোগ আনা হয় । যা বিএনপির জন্য হানিকর ও শৃঙ্খলা ভঙ্গকারী।
উভয়কেই কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সুবিদপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন’র বক্তব্য পাওয়া যায়নি। তবে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজী তার বিরদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ফারুক হোসেন মিয়াজীর অভিযোগ বিষয়ে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মা লিখিত বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি ফারুক হোসেন মিয়াজীর বিরুদ্ধে আনিত অভিযোগটি সদস্য নয় বলে নিশ্চিত করেন। বরং বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নে তিনি সর্বদা সহগোতিা করেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দুই সভাপতিকে শো-কজ

আপডেট সময় : ০৮:৩৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪