ফরিদগঞ্জ ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ‘মৃত্যুকূপ’ ইটভাটা ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে দখল–সংকট চরমে

ফরিদগঞ্জের সাফুয়ায় অগ্নিকাণ্ডে তেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শামীম হাসান
  • আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৫৭৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব সাফুয়া এলাকার সাদেক ভ্যারাইটিজ স্টোর নামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১জানুয়ারী) গভীর রাত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি।

দোকানের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানায়, গত রাত১১.৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারি বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক চিৎকারে এসে রাত তিনটার পর দেখি আমার দোকানে আগুন জ্বলছে।

এবিষয়ে জানতে চাইলে দিলারা বেগম জানান, রাত সোয়া তিনটা নাগাদ টিনের চালে খস খস শব্দে ও আলো দেখে ঘরের জানালা খুলে দেখি রিয়াদের দোকানে আগুন জ্বলছে। এসময় আমার ডাকচিৎকারে আশে পাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।

দোকান মালিক রাফি জানায়, আমার প্রায় ১২ থেকে ১৩ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক বলতে পারি না। দোকানে বিদ্যুতের সংযোগ ছিল।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে পারলাম৷ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান জানান, রাত চারটায় আমাদের কাছে কল আসলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই এবং ৪০ মিনিটের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই৷ আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের সাফুয়ায় অগ্নিকাণ্ডে তেরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪