ফরিদগঞ্জ ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে আমির আজম রেজাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৫৩০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী অপর এক প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছেন। রোববার (১২মে) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া অপর চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমির আজম রেজার পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

এসময় অপর দুই প্রার্থী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতা মূলক করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আলোচনা পূর্বক আমির আজম রেজা প্রতি সমর্থন ব্যক্ত করে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। আগামীতে আমির আজম রেজার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন, আলিম আজম রেজা প্রমুখ। এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারকারী অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রিপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, ফরিদগঞ্জে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রোববার (১২ মে) চেয়ারম্যান পদে ৩জন ও ভাইসচেয়ারম্যান পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে আমির আজম রেজাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

আপডেট সময় : ০৫:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪