ফরিদগঞ্জ ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বিদ্যুৎ সেবা দিতে নতুন সাবস্টেশন স্থাপনের উদ্যোগ দীর্ঘদিন ধরেও বাস্তবায়ন হচ্ছে না। জমির অভাবে আটকে থাকা এই প্রকল্পের কারণে উপজেলার লাখো গ্রাহক কাঙ্খিত বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষ ৪৫ শতাংশ জমি ক্রয়ের জন্য দীর্ঘদিনের চেষ্টা চালিয়েও আশানুরূপ ফল পাচ্ছে না। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের স্বার্থে জমির প্রকৃত মালিকদের দৃষ্টি কামনা করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯১৮ সালের ৭ অক্টোবর ফরিদগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮২ সালে উপজেলায় রূপান্তরিত হয়। প্রথম শ্রেণির একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ২৩১.৫৬ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় মাত্র দুটি সাবস্টেশনের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার ৫০০। এর মধ্যে উপজেলার উত্তরাঞ্চলে ৬০ হাজার গ্রাহক কামতা সাবস্টেশন এলাকার, যেখানে বিদ্যুৎ সমস্যা তেমন নেই।
ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার এবং ফিডার রয়েছে ১০টি। বিদ্যুতের মেইন লাইনগুলো অনেক পুরোনো হওয়ায় অতিরিক্ত লোড বহন করতে পারে না, ফলে পুড়ে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফিডার এলাকা অনেক বড় হওয়ায় ছোটখাটো সমস্যাও গ্রাহকের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখানে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৫ মেগাওয়াট, কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৪ থেকে ১৭ মেগাওয়াট। পাশাপাশি অফিসে জনবল ঘাটতি রয়েছে ১০-১২ জনের, নেই পর্যাপ্ত যানবাহনও।
গাব্দেরগাঁও গ্রামের গ্রাহক আলাউদ্দিন আল আজাদ, মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, তাদের এলাকায় বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের। কখনো লোডশেডিং, আবার কখনো অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে ভোগান্তিতে পড়তে হয়।
কলেজপড়ুয়া শিক্ষার্থী রিয়াদ হোসেন ও মো. আরাফাত বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেন না। চাহিদা অনুযায়ী বিদ্যুতের জন্য তারা মানববন্ধনও করেছেন, কিন্তু তাতে কার্যকর ফল মেলেনি। তাদের মতে, আরেকটি সাবস্টেশন স্থাপন করা গেলে লোডশেডিংয়ের সমস্যা সমাধান হবে।

কমলকান্দি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম বলেন, গত মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় সঠিক বিল প্রস্তুতের জন্য অফিসে গিয়েছিলেন, সেখানেও বিদ্যুৎ না থাকায় তাকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বড়ালী গ্রামের বাসিন্দা মনিরুল হক ও রিপন মিয়া বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিলসহ নানা সমস্যা নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেও ব্যর্থ হয়েছেন। তারা জানতে পেরেছেন, সাবস্টেশন না থাকায় ফিডারের লাইন অনেক বড় হয়ে গেছে, যে কারণে বিদ্যুতের সমস্যা বেশি। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা, যেন এসব সমস্যা সমাধান করা হয়।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, তাদের এলাকায় কিছু সময় বিদ্যুৎ সেবা বেশ ভালো থাকে, আবার হঠাৎ করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ক্ষতির মুখে পড়ছেন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা।
ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ঠিকমতো বিদ্যুৎ থাকে না। পৌর নাগরিকরা অভিযোগের মাধ্যমে বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা জানিয়েছেন, প্রয়োজনীয় সাবস্টেশন না থাকায় সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না।
পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোবারক হোসেন সরকার বলেন, রাষ্ট্রীয়ভাবে সমস্যা না হলে চাহিদার বিপরীতে যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তা দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব হতো। কিন্তু জোনাল অফিসের আওতায় একটি মাত্র সাবস্টেশন রয়েছে, যা থেকে ১০টি ফিডারের মাধ্যমে বর্তমানে সেবা দেওয়া হচ্ছে। আরেকটি সাবস্টেশন স্থাপনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, তবে সুবিধাজনকভাবে জমি না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। রূপসা উত্তর ইউনিয়নের আওতাধীন এলাকায় একটি সাবস্টেশন স্থাপন করা গেলে গ্রাহকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি গ্রাহকদের কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জোনাল অফিসে জনবলের সংকট ও পুরাতন লাইনের সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে সমস্যা গুলো সমাধান হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক

আপডেট সময় : ০৫:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬