ফরিদগঞ্জ ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৬৪৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড প্রদান

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছে।

১২ নভেম্বর (শনিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ।

এসময় তিনি বলেন, আজ আমরা একটি স্বাধীন জাতি ও দেশ হিসেবে পৃথিবীর বুকে অবস্থান করছি বীরমুক্তিযোদ্ধাদের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আত্মত্যাগকে স্মরণীয় এবং মুক্তিযোদ্ধারা যাকে স্বাচ্ছন্দে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান দিচ্ছেন। তাদের সম্মানি ভাতা ২০ হাজার পর্যন্ত বাড়িয়েছেন। গৃহহীণদের ঘর করে দিচ্ছেন। চিকিৎসা সুবিধা দিচ্ছেন। সর্বশেষ ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডিকার্ড দেয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমরা নুতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে কাজ করতে হবে। নিজেদের পরিবারের বাইরে এলাকাবাসীকে বোঝাতে হবে উন্নয়ন ও দেশের অগ্রগতি ধরে রাখতে আওয়ামীলীগের বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, অফিসার ইনচার্জ মোহাম্ম শহিদ হোসেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড প্রদান

আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২