ফরিদগঞ্জ ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে মারধর, চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের চারজন নেতাকর্মী গ্রেফতার ৩৬ দলের অংশগ্রহণে ফরিদগঞ্জে বিতর্ক উৎসব শুরু ফরিদগঞ্জে ডাকবাংলা খেয়াঘাটে দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নীরব দূষণে বিপন্ন ডাকাতিয়ার পাড় ২ বছরেও শেষ হয়নি ফরিদগঞ্জ-কালীরবাজার সড়ক ফরিদগঞ্জে কৃষিজমি ধ্বংস করে অবৈধ ড্রেজার পরিচালনা, প্রশাসনের উচ্ছেদ অভিযান ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড়

ফরিদগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইউএনও’র অভিযান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৩২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া-র নজরে এলে শুক্রবার (২০ জুন ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি।
অভিযানে ইউএনও’র সঙ্গে ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা। তারা যাত্রী সাধারণের অভিযোগ শুনে, সিএনজি মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর নির্দেশনা দেন।
চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে ভাড়া নির্ধারিত হয়েছে ৫০ টাকা, চাঁদপুর লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সর্বোচ্চ ৬০-৭০ টাকা নির্ধারন করেন।
ইউএনও সকল চালক ও মালিকদের স্পষ্টভাবে জানিয়ে দেন—এই নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত চালক-মালিকরা অতিরিক্ত ভাড়া না নেওয়ার অঙ্গীকার করেন। নারী যাত্রীদের প্রতি সৌজন্যপূর্ণ, ভদ্রোচিত ও মানবিক আচরণ বজায় রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দেন ইউএনও।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরিদগঞ্জবাসী। স্থানীয়রা বলেন, “এই অভিযান প্রশংসনীয়। তবে এটি নিয়মিত মনিটরিংয়ের আওতায় না আনলে পূর্বের অনিয়ম ফের ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ইউএনও’র অভিযান

আপডেট সময় : ০১:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫