ফরিদগঞ্জ ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ তৃতীয় বৈঠক পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, আমদানির প্রয়োজন নেই: ডিএই আপনার অজান্তেই কেউ আপনার জন্য দোয়া করছেন? যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা মো. আব্দুল হান্নান। একই সঙ্গে অপরাধ দমনের নামে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এমপি মো. আব্দুল হান্নান বলেন, “আমাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সবাইকে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি প্রশাসনকে বলব, আইনশৃঙ্খলার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। যে-ই অরাজকতা সৃষ্টি করবে, তাকে আইনের আওতায় আনতে হবে। তবে মনে রাখতে হবে, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে শুধু তাকেই গ্রেপ্তার করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মোতাহার হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, “সবার আগে দেশ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ বিগত ১৭ বছর ক্ষমতায় থেকে দেশের মানুষকে কষ্ট দিয়েছে। এখন পালিয়ে গিয়েও মানুষকে কষ্ট দিচ্ছে। তারা চিন্তা-চেতনাতেও সন্ত্রাসী। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ ছিল না। দখল, সন্ত্রাস, মামলা-হামলার মাধ্যমে দেশকে এক নরক রাজ্যে পরিণত করেছে তারা। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না। হঠাৎ করে দেশে যেভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইউনুছ হেলাল, বিএনপি নেতা মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান

আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬