ফরিদগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

তিন দিন পিছিয়েছে ডিসি কাপের সেমিফাইনাল ম্যাচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ৬৫৮ বার পড়া হয়েছে

তিন দিন পিছিয়েছে ডিসি কাপের সেমিফাইনাল ম্যাচ

শামীম হাসান : বৈরি আবহাওয়ায় বৃষ্টির বাঁধায় পেছালো ১৯ তম জেলা প্রশাসক কাপের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফরিদগঞ্জ উপজেলা বনাম কচুয়া উপজেলা মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচের আয়োজনের কথা থাকলে খেলাটির তারিখ পরিবর্তন হয়ে ৭ অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলাটি অনুষ্ঠিত হবে পরিবর্তিত সময় ৮ অক্টোবর।

২ ও ৩ অক্টোবর টানা বৃষ্টির কারনে চাঁদপুর জেলা স্টেডিয়াম মাঠ খেলার আয়োজনের অনুপযুগী হয়ে পড়ার করনে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অফিসিয়াল প্যাডে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এমনি জানানো হয়।

এর আগে গত মাসের ২৯ তারিখ চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলার ৮ উপজেলার অংশগ্রহণে শুরু হয় জেলা প্রশাসক কাপের ১৯ তম আসর। প্রথম পর্বের খেলায় জয় লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা, চাঁদপুর সদর উপজেলা ও শাহরাস্তি উপজেলা। ১৯ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের প্রতিটি খেলায় মাঠে দেখা মিলছে বাংলাদেশ জাতীয় দলের তারকা খেলোয়ার ও বিদেশি খেলোয়াড়দের। জাতীয় দল ও বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল মাঠে ক্রীড়া নৈপূর্নাতার আলো ছড়াচ্ছে স্থানীয় প্রতিভাবান ফুটবলাররাও। উৎসব মুখর এই ফুটবল টুর্নামেন্ট বৃষ্টি বাঁধায় স্বল্প সময়ের জন্য হলেও নিষ্প্রান করে দিয়েছে জেলার ক্রীড়াঙ্গন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন দিন পিছিয়েছে ডিসি কাপের সেমিফাইনাল ম্যাচ

আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২