ফরিদগঞ্জ ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

বিধিবহির্ভূতভাবে বিভিন্ন খন্ডকালীন পেশা এবং অনিয়মে জড়িয়ে পড়ছেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। ভূমি অফিসের দালালিতেও জড়িয়ে পড়েছেন কেউ কেউ। বিদ্যালয় চলাকালীন সময়ে ভূমি অফিসে পাওয়া গেছে উপজেলার ১৪০ নং চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।

অনুসন্ধানে জানা গেছে, চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খন্ডকালীন পেশায় একজন সার্ভেয়ার। ১৩ জুলাই সোমবার দুপুর ১.৩০ টার সময় গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায় তাকে। কারণ জানতে চাইলে তিনি গ্রাহকের প্রয়োজনে ভূমি অফিসে এসেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফারজানা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহিদ সাহেব স্কুল ত্যাগ পূর্বে আমার অনুমতি নেননি। এটি অবশ্যই অনিয়ম। আমি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।

ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন শারমিন বলেন, জাহিদকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। নিয়মের অন্যথা হয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬