ফরিদগঞ্জ ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

বিধিবহির্ভূতভাবে বিভিন্ন খন্ডকালীন পেশা এবং অনিয়মে জড়িয়ে পড়ছেন ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। ভূমি অফিসের দালালিতেও জড়িয়ে পড়েছেন কেউ কেউ। বিদ্যালয় চলাকালীন সময়ে ভূমি অফিসে পাওয়া গেছে উপজেলার ১৪০ নং চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।

অনুসন্ধানে জানা গেছে, চরকুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খন্ডকালীন পেশায় একজন সার্ভেয়ার। ১৩ জুলাই সোমবার দুপুর ১.৩০ টার সময় গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায় তাকে। কারণ জানতে চাইলে তিনি গ্রাহকের প্রয়োজনে ভূমি অফিসে এসেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফারজানা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাহিদ সাহেব স্কুল ত্যাগ পূর্বে আমার অনুমতি নেননি। এটি অবশ্যই অনিয়ম। আমি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।

ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন শারমিন বলেন, জাহিদকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। নিয়মের অন্যথা হয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা!

আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬