ফরিদগঞ্জ ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪ ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ২৫ বছরের দ্বৈত চাকরির অভিযোগ স্কুল ফেলে ভূমি অফিসে প্রাথমিকের শিক্ষকরা! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রাথমিক বৃত্তি পেলো রাফি আহমেদ একই আকাশে দুই তারার দীপ্তি, ট্যালেন্টপুলে জমজ দুই বোন

শিশুরা স্কুলে যেতে হয় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ডিঙ্গিয়ে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৪৮৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক দিয়ে প্রতিদিন দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। ড্রেনেজ লাইনের লিকেজ থেকে পানি সড়কে গড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তির। সেই সঙ্গে বেড়েছে মশা-মাছির উপদ্রব, দূষিত হচ্ছে পরিবেশ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে জমে আছে পচা পানি ও ময়লা। সেই পানি পেরিয়ে বিদ্যালয়ে প্রবেশ করছে শিক্ষার্থীরা। দুর্গন্ধ এতটাই তীব্র যে শ্রেণিকক্ষেও এর প্রভাব পড়ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান পাটওয়ারী বলেন, ‘বিদ্যালয়টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত। বারবার অভিযোগ দেওয়ার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।’

এ বিষয়ে উপজেলা রিসোর্স সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর তৌহিদুল ইসলাম বলেন, ‘এখানে আগত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও সুফল মেলেনি।’

ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি অবগত হয়েছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশুরা স্কুলে যেতে হয় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ডিঙ্গিয়ে

আপডেট সময় : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫