ফরিদগঞ্জ ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মোহনা টিভির চাঁদপুর (পূর্ব) জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ফাহাদ

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৭৬৫ বার পড়া হয়েছে

‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানকে লালন করে এগিয়ে চলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির চাঁদপুর-পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ফাহাদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে মোহনা টেলিভিশন লিঃ ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে চ্যানেলের পরিচয় পত্র তুলে দেন মোহনা টিভির কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মোহনা টিভির ঢাকাস্থ মিরপুর পল্লবীর কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান তিনি। এ সময় চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক মোঃ ফাহাদ ২০১৯ সালের শুরুর দিকে চাঁদপুরের স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় পরে ২০২০ সালে যুক্ত হন চাঁদপুরের স্থানীয় দৈনিক শপথ পত্রিকায়।

এরই মধ্যে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন সাংবাদিকদের সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবে। ধীরে ধীরে সাংবাদিকতায় অগ্রসর হয়ে কাজ শুরু করেন জাতীয় দৈনিক খোলা কাগজে। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি কর্মক্ষেত্রে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিকভাবে সহযোগিতা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহনা টিভির চাঁদপুর (পূর্ব) জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ফাহাদ

আপডেট সময় : ০২:২০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩