ফরিদগঞ্জ ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জ লেখক ফোরাম থেকে চার সদস্যের পদত্যাগ

শামীম হাসান
  • আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১০৪৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের স্বেচ্ছাচারিতা ও আর্থিক জবাবদিহিতার অভাবের অভিযোগ এনে সংগঠনের চারজন সক্রিয় সদস্য পদত্যাগ করেছেন। রবিবার (১৭ আগস্ট) তারা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের, সাবেক ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাবেক সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয়।

লিখিত পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, “দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও আমরা সর্বদা অবহেলিত হয়েছি। কার্যনির্বাহী কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত প্রতিষ্ঠাতার একক ইচ্ছার ভিত্তিতে নেওয়া হচ্ছে। একইসাথে অর্থনৈতিক লেনদেনে কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। এর ফলে সংগঠনের কার্যক্রম বারবার সংকটে পড়েছে। এসব অন্যায় ও একরোখা সিদ্ধান্তের প্রতিবাদেই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে, সংগঠনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। ২০২১ সালে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদকসহ ছয়জন সদস্য একই ধরনের অভিযোগে পদত্যাগ করেছিলেন।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মতান্ত্রিক কার্যক্রম ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ফরিদগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন ভবিষ্যতে আরও সংকটে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ লেখক ফোরাম থেকে চার সদস্যের পদত্যাগ

আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫