ফরিদগঞ্জ ০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো একাত্তর ফাউন্ডেশন

ফখরুল পাঠান
  • আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরে প্রতিবন্ধীদের মাঝে  ঈদের আনন্দ  ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করলো একাত্তর ফাউন্ডেশন।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা অডিটরিয়ামে একাত্তর ফাউন্ডেশন  ও দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার যৌথ উদ্যোগে একাত্তর কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও একাত্তর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বেলালের সভাপতিত্বে ও

দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার  বিভাগীয় সম্পাদক রোটারিয়ান মাসুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতার পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী৷  প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ফরিদগঞ্জের প্রতিবন্ধীদের মাঝে ব্যতিক্রম ভাবে  ঈদ উপহার বিতরণের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রসংশা করেন তিনি। এ সময় তিনি একাত্তর ফাউন্ডেশনের কর্নধার ফরিদগঞ্জের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কবির উদ্দিন পাটওয়ারী ও একাত্তর কন্ঠ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি পারভীন পাটওয়ারী মনির প্রতি মানবিক কাজে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

এর আগে অনুষ্ঠানের উদ্বোধকের বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ।  উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমেরিকার প্রবাসী হয়েও কবির উদ্দিন পাটওয়ারী ফরিদগঞ্জ বাসীর মধ্যে প্রতিবন্ধী, গরীব ও অসহায় মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছেন এবং বিগত দিনেও তিনি মানুষকে সহযোগিতা করেছেন।  এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কাইয়ুম গাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগের নেতা এমরান হোসেন আমিন মিজি, ফরিদগঞ্জ পৌরসভার উচ্ছমান সহকারী আছমা আক্তার পলি, ১০ নং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জহির ভূঁইয়া উপজেলা ছাত্রলীগের নেতা নূরে আলম রনি, একাত্তর কন্ঠ পত্রিকা উপজেলা প্রতিনিধি মোঃ ফখরুল পাঠান  প্রমুখ।

বিতরণকৃত ব্যাগ ভর্তি ঈদ উপহার ও ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিলো লাচ্ছা সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি এবং বাচ্চাদের পোশাক এবং নগদ অর্থ। এ সময় উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবার সোনা মিয়া রাঢ়ী বাড়ির তোফায়েল আহমেদ রাঢ়ীর পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো একাত্তর ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪