ফরিদগঞ্জ ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চর-রামপুর খলিফার বাড়িতে দুই দফায় রক্তক্ষয়ী হামলা নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান

ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্ব) বিকেলে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘন-জনিত অপরাধে ফরিদগঞ্জ বাজারের আউয়াল সুইটসকে ৫ হাজার, বাহার ডেন্টাল কেয়ারকে ৫ হাজার, সৌদিয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলকে ১০ হাজার টাকা, বনফুল ফাস্টফুডকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় অভিযানকালে ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫