ফরিদগঞ্জ ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৩৮৩ বার পড়া হয়েছে

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে স্কাউট সদস্যরা।

এপ্রিল থেকে ১৬ জন স্কাউট সদস্য ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে যানজট নিরসনে কাজ করছে। চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে ও ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডলের ব্যবস্থাপনায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, কোরোয়া রাস্তার মোড়, থানা মোড় এবং কালির বাজার চৌরাস্তা এই চারটি স্থানে প্রতিদিন রোজা রেখেও সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত যানজট নিরসনে কাজ করেছে তারা।

সিনিয়র রোভারমেট রেদোয়ান খাঁন জানান, সারাদিন রোজা রেখেও ঈদে ঘরমুখো মানুষদেরকে নিরবচ্ছিন্ন বাড়ি ফিরতে সাহায্য করতে পেরে ভালোই লাগছে, প্রচন্ড রোদের মধ্যেও আমরা স্বাচ্ছন্দে মানুষকে হাসিমুখে সেবা দিচ্ছি।

এবিষয়ে উপজেলা স্কাউটস সম্পাদক জিয়াউর রহমান জানান, মানুষ নিরাপদে বাড়ি ফিরতে যানজটে ছেলেগুলো নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমি সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর নিচ্ছি।

পূর্বে সাধারণ সময়গুলোতেও ফরিদগঞ্জ বাজারে কিছু কিছু স্থানে দীর্ঘ জ্যাম লেগে থাকতে দেখা গেলেও স্কাউট সদস্যরা সার্বক্ষনিক কাজ করার কারনে ঈদের পূর্ব মহুর্তের এই সময়টুকুতেও বাজারের মোড়গুলো খুব একটা যানজট দেখা যায় না। এদিকে যানজটমুক্ত ও নিরবচ্ছিন্ন ভাবে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা ও বিভিন্ন পরিবহনের চালকরা৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে যানজট নিরসনে কাজ করছে স্কাউট সদস্যরা

আপডেট সময় : ০৩:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪