ফরিদগঞ্জ ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস ঘিরে অভিযোগের পাহাড় ফরিদগঞ্জে জরুরি বিভাগ চিকিৎসা নিতে ডিমান্ড করে টাকা নেওয়ার অভিযোগ।। ভিডিও ভাইরাল ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এক জমি দুইবার রেজিস্ট্রি ফরিদগঞ্জে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন চাকরি ফেরানোর স্বপ্নে প্রধান শিক্ষকে দেড় লাখ টাকা ঘুষ ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদগঞ্জে নিয়োগের পর ৬ মাসই অনুপস্থিত, হঠাৎ হাজিরা খাতায় সই ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপক শামসুল ইসলাম রনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন খান, গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সোহেল খান, সমাজসেবক মশিউর রহমান রিপন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৩টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত সংগঠনগুলো হলো, বন্ধু ফাউন্ডেশন (আলোনিয়া), স্বপ্নছায়া সামাজিক সংস্থা (কালিরবাজার), মৃধা ফাউন্ডেশন (দুর্গাপুর), গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব, আলোর কাফেলা (চরমুগুয়া), গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ, প্রজ্জ্বলন (ফরিদগঞ্জ), সেবা ফাউন্ডেশন, আল-ইহসান ফাউন্ডেশন (চরমান্দারী), চরমান্দারী যুবসংঘ এবং ইফদাতুল উম্মাহ ফাউন্ডেশন।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শেষপর্বে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করার পাশাপাশি তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

হাদিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিন, সহসভাপতি সজীব ও জ্যেষ্ঠ সদস্য নাজমুল ইসলাম। এ ছাড়া জিহাদ, ইসমাইল, নাহিদ, জুবায়ের, সানি, আরশাফুল ও মুনতাসীরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে হাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬