ফরিদগঞ্জ ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর

ফরিদগঞ্জে নবাগত ইউএনও কে পরিবেশক ব্যবসায়ী সংগঠনের ফুলেল শুভেচ্ছা

ফখরুল পাঠান
  • আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৮৯৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত সংগঠনে সকল নেতৃবৃন্দ ও সদস্য কে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আরজু।

পরিবেশকর ব্যবসায়ীদের পক্ষ থেকে নবাগত ইউএনও কে জানানো হয়, উপজেলার বিভিন্ন বাজারে অবৈধ ভাবে টোলের নামে চাঁদাবাজির স্বীকার হতে হয় তাদের। এছাড়া বিভিন্ন কোম্পানির সেলসম্যানদেরও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সমস্যার সম্মুখীন হয় যেকারনে আইন শৃঙ্খলার অবনতি ঘটে৷ বিষয়টি জানানোর পর উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল বিষয় গুলো সমাধানের জন্য কাজ করবেন বলে আশ্বাস দেন।

শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইমানুল হক সোহাগ, উপদেষ্টা ইয়াছিন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম সোহাগ, সহ সভাপতি হাছান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মো: ফখরুল আলম পাঠান, কোষাধ্যক্ষ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ চৌধুরী, বিল্লাল হোসেন, অলি উল্লা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে নবাগত ইউএনও কে পরিবেশক ব্যবসায়ী সংগঠনের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩