ফরিদগঞ্জ ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন

প্রখ্যাত হোমিও চিকিৎসক নারায়ন চক্রবর্তীর পরলোকগমন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩৯৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. নারায়ন চক্রবর্তী (৮৫) আর বেঁচে নেই। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. নারায়ন চক্রবর্তীর প্রয়াণ পরবর্তি আনুষ্ঠানিকতা শেষে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পৈত্রিক বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ডা. নারায়ন চক্রবর্তী জীবদ্দশায় প্রায় ৬৩ বছর চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। ফরিদগঞ্জ উপজেলাসহ আশেপাশের মানুষকে চিকিৎসা সেবাদানের জন্য ফরিদগঞ্জ থানার সামনে অন্নপূর্ণা হোমিও হল নামে চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। যা থেকে ফরিদগঞ্জ উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার মানুষজন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করে আসছেন।

ডা. নারায়ন চক্রবর্তীর জন্য দোয়া প্রার্থনা করেছেন তার বড় ছেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।
ডা. নারায়ন চক্রবর্তীর মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব, ফরিদগঞ্জ লেখক ফোরাম, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, নিরাপদ সড়ক চাই উপজলা শাখা, বিবেকানন্দ যুব সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রখ্যাত হোমিও চিকিৎসক নারায়ন চক্রবর্তীর পরলোকগমন

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪