ফরিদগঞ্জ ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৬৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) বিকেলে সন্তোষপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬/১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম এবং মামলা হামলার শিকার হয়েও দলের আদর্শচ্যুত হননি, শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে দলের জন্য কাজ করে গেছেন, আগামীদিনে যুবদলের প্রতিটি কমিটিতে সেসব যোগ্য কর্মীকেই নেতৃত্বে নিয়ে আসতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময় এখন অনেকেই এসে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা যদি প্রকৃতভাবেই দলের লোক হয়ে থাকে তবে তাকে দলে নেয়া যেতে পারে। কিন্তু পদ-পদবির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো আওয়ামী লীগের দোসর যেনো দলে ভিড়তে না পারে। যদি – এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সেই কমিটি বাতিল করে দেয়া হবে। আজকে এই চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯টি ওয়ার্ডের সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রেও একই ধরনের কথা কার্যকর হবে। আমরা যাচাই-বাছাই করে কমিটির নাম ঘোষণা করবো।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহসিন হোসেন মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নান্টু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাছির আহম্মদ, সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভির, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তানহা। এছাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান রাসেল, মো. বোরহান উদ্দিন, মো. হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবিরাজ, সাংগঠনিক সম্পাদক সবুজ গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আয়মান, সাধারণ সম্পাদক মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় : ০৬:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫