ফরিদগঞ্জ ১২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

খুচরা সার ডিলার বাতিলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৪৪৯ বার পড়া হয়েছে

খুচরা সার বিক্রেতা বাদ দেওয়া ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধনের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে খুচরা সার ডিলাররা। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকালে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৪৫ হাজার খুচরা সার বিক্রেতারা প্রান্তি পর্যায়ে এদেশের কৃষকদের সহায়তা করছেন। করোনাকালেও খুচরা সার বিক্রেতারা জীবনের ঝুঁকি নিয়ে দোকান খোলা রেখে কৃষকদের সহায়তা করেছেন। কিন্তু বর্তমান অন্তবর্তী সরকার হঠাৎ করেই এতগুলো মানুষের জীবন জীবিকার কথা চিন্তা না করে গত ১৬ নভেম্বর খুচরা সার বিক্রেতাদের বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা সরকারি ভাবে নিয়োগকৃত কার্ডধারী খুচরা সার বিক্রেতাগণ ২০০৯ সালে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যবধি সরকারি নিয়ম নীতি মেনে খুচরা সার বিক্রি করে আসছি। এমতাবস্থায় আমাদের তথা সাধারণ কৃষকদের কথা ভেবে সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইউসুফ খান, সহসভাপতি মিন্টু সাহা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সম্পাদক জাফর ইকবাল, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আওলাদ হোসেন রিপন ও বিল্লাল হোসেন বেপারী। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুচরা সার ডিলার বাতিলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫