ফরিদগঞ্জ ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৭৮৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি  মামুনুর রশিদ পাঠান,  সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। নয়া কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

শুক্রবার (১৬ জুন) ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনের প্রথম অধিবেশনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পর্ব সম্পন্ন হয়। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ।

দিনের দ্বিতীয় অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন এর সঞ্চালনায় শুরু হয় সাধারণ সভার কার্যক্রম।

সাধারণ সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র পরবর্তী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি পদের বিপরীতে দুই জন সভাপতি প্রার্থী ও চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিদন্দীতা করেন এবং এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫৩ জন।

সভাপতি পদে ভোটের ব্যবধানে দৈনিক মানবজমিন’র ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পন’র ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল কে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান।

সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় দৈনিক আনন্দ বাজার পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কন্ঠ’র নিজস্ব প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ।

সাধারণ সম্পাদক পদে অপর তিনজন প্রার্থী ছিলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ’র ফরিদগঞ্জ ব্যাুরো প্রধান প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহ’র ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান, দৈনিক চাঁদপুর বার্তা ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩