ফরিদগঞ্জ ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

পিআইবি’র আয়োজনে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপি ‘মোবাইল জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (২৬ জুলাই ২০২৬) ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আন্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোতাহার হোসেন পাটওয়ারী সিআইপি(ট্যাক্স)। উদ্বোধন শেষে প্রধান অতিথির তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রযুক্তি ও নতুন কিছুর সাথে নিজেকে এগিয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই। সাংবাদিকতার ক্ষেত্রে তা আরো বেশি প্রয়োজন। কারণ হাতে কলম ও তাতে কালি আছে বলেই একজন সাংবাদিক ইচ্ছা করলেই যা কিছু লিখে দিতে পারে না। তাকে অনেক কিছু জেনে এবং নিয়ম মেনেই রিপোর্ট করতে হয়। বিশেষ করে মোবাইল জার্নালিজম বিষয়ে বর্তমানে আমাদের তৃণমূলের গণমাধ্যমকর্মীদের অনেক কিছু জানার প্রয়োজন। আশা করবো পিআইবি শুধু ফরিদগঞ্জ ও হাইমচর নয় সারাদেশে মফস্বল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণে এগিয়ে আসবে। যাতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে তারা আরো ভালো ভাবে সাংবাদিকতা করতে পারে। কারণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের কল্যাণে কাজে আসলেই এর সফলতা আসবে। দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের কলম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রথম দিনের প্রশিক্ষন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিষ্ট সাফাত রহমান, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসীন মিয়া ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।
এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। প্রশিক্ষণের প্রথম দিন ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিষ্ট সাফাত রহমান মোবাইল জার্নালিজম , ডিভাইস, স্টোরি বোর্ড, শর্ট নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬