ফরিদগঞ্জ ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিন ভূঁইয়াকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা থেকে মাত্র ১০০ গজ দূরে একটি চারতলা ভবনের চতুর্থতলায় ওই এসআইয়ের বাসায় তালা ভেঙে চুরি সংঘটিত হয়। এসআই রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি অফিসের কাজে বাসা থেকে বের হন। বিকেলে ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। ঘরের ভেতরে একটি ব্রিফকেস থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানসহ পিবিআই ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, যে ভবনে চুরির ঘটনা ঘটেছে, সেটি থানার অদূরেই অবস্থিত এবং ভবনের অন্যান্য ফ্ল্যাটেও থানার সদস্যরা বসবাস করেন। আশপাশে থানা ও সেনাবাহিনীর ক্যাম্প থাকায় এলাকাটি নিরাপত্তাবেষ্টিত হিসেবেই পরিচিত। এমন এলাকায় সরকারি অস্ত্র চুরির ঘটনা পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে পুলিশের বাসা থেকে পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি

আপডেট সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫