ফরিদগঞ্জ ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে খাজুরিয়ায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) ২৫ রমজান খাজুরিয়া দারুল উলুম গাজী বাড়ি মাদ্রাসা মসজিদে মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও ছাত্রদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজুরিয়া দারুল উলুম গাজী বাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম মানিক, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মেহেদী হাসান গাজী, বাজারের ব্যবসায়ী নুরু তপদারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, স্থানীয় মুসল্লি, বাজারের ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বমুহূর্তে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, গত ৬ বছর ধরে সংগঠনটি ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঈম চৌধুরী, নাঈমুল হাসান, হাসান আটিয়া, তাজুল ইসলাম, সাব্বির আটিয়া, কামরুল পাটোয়ারী, ফরহাদ পাটোয়ারী, শান্ত ভুঁইয়া, সামিল পাল ও আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬