ফরিদগঞ্জ ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি! ফরিদগঞ্জে নকল প্রসাধনীর দখলে বাজার, চরম স্বাস্থ্যঝুঁকিতে জনগণ ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার ফরিদগঞ্জে বিজ্ঞ আদালতে মামলা জটিলতায় বন্ধ বিল্ডিং নির্মাণ কাজ

ফরিদগঞ্জে পালিত হলো প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৬১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই-এর স্টাফ রির্পোটার ও জেলা থেকে নিয়মিত প্রকাশিত পত্রিকা ‘দৈনিক চাঁদপুর দর্পণ’-এর প্রতিষ্ঠাতা এবং ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রয়াত ইকরাম চৌধুরীর ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

৮ আগষ্ট সোমবার বিকালে দৈনিক চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ অফিসের আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাবে মরহুমের রূহের মাগফিরাত কামনায়আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইকরাম চৌধুরী ছিলেন সৎ, নির্ভিক ও এ অঞ্চলের চারণ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শুধু তা নয়, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। ইকরাম চৌধুরী দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক হওয়া সত্ত্বেও তিনি কখনো অফিসে বসে থাকেননি। শহর থেকে গ্রাম, মাঠ থেকে নদীর বুক – জেলার সমস্ত জনপদে তিনি ছুটে গেছেন সংবাদের খোঁজে। নবীণ-প্রবীণ সংবাদকর্মী যেখানে যার সাথে দেখা হতো, সকলের সাথে সর্বদা হাসিমুখে ও দীর্ঘদিনের চেনা সহকর্মীর মতো আচরণ করতেন। চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকগণ জানেন, একটি সংগঠনকে কিভাবে পেশার সকলের মিলনস্থলে পরিণত করতে হয়। তা করতে গিয়ে তিনি সফল ও সার্থকতা অর্জন করেছেন। তার কর্মগুনে চাঁদপুর জেলার সাংবাদিক সমাজ বহুদিন তাকে স্মরণে রাখবেন। সাংবাদিকতা, সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলায় ইকরাম চৌধুরীর মতো সাংবাদিকদের অনুসরণ করতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন। চাঁদপুরে গুনি সাংবাদিকদের মধ্যে মরহুম ইকরাম চৌধুরী অমর হয়ে রয়েছেন ও থাকবেন।

প্রয়াত ইকরাম চৌধুরী’র জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর দর্পণ এর ফরিদগঞ্জ অফিসর প্রধান আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় সময় টেলিভিশন ও কালেরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সহ-সভাপতিত্রয় এমকে মানিক পাঠান, প্রভাষক মহিউদ্দিন ও একেএম সালাউদ্দিন। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দেলোয়ার হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক এসএম মিজানুর রহমান, আবু তালেব সর্দার প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, আমান উল্যা আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রীড়া সম্পাদক শরীফ হোসেন, সহ-কোষাধ্যক্ষ আক্তার হোসেন, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, সাহিত্য সম্পাদক আব্দুস সালাম, কার্যনিবার্হী সদস্য নারায়ন রবিদাস, শিমুল হাছান, সদস্য এনামুল হক খোকন, জাহিদ হোসেন, মোশারফ হোসেন ফারুক মৃধা, জসিম উদ্দিন, মেহেদী হাসান, আব্দুল কাদির, সহযোগী সদস্য ফখরুল পাঠান, আমান উল্যা খান ফারাবী, মামুন হোসাইন, সাংবাদিক ফাহাদ খান প্রমুখ।

উল্লেখ্য, ইকরাম চৌধুরীর দু’টি কিডনি অকেজো হয়ে দীর্ঘদিন অসুস্থ্য থাকারপর গত ২০২০ খ্রিষ্টাব্দের ৮ই আগষ্ট শনিবার ভোর ৪ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে পালিত হলো প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ০৫:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২