ফরিদগঞ্জ ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ভ্রমণ 

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৫৪৮ বার পড়া হয়েছে

দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে পথচলা গুণী সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ৩ দিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তন থেকে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র নেতৃত্বে ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা দেয় সাংবাদিকরা। কর্মসূচির প্রথমদিনে বাঙালীর ইতিহাসে সর্ববৃহত সেতু পদ্মা সেতু পরিদর্শন শেষে টুঙ্গিপাড়ায় বাঙালী জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মুনাজাত পরিচালনা করে দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সাংবাদিকরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সাগরকন্যা কুয়াকাটায় অবস্থান করে নৈসর্গিক সমুদ্র সৈকত ও বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করে ভ্রমণে অংশগ্রহণকারীরা। স্থানীয় একটি রিসোর্টে অবস্থাকালীন সময়ে কুয়াকাটার জীব বৈচিত্র নিয়ে আলোচনা শেষে আনন্দ আড্ডায় মেতে উঠেন সাংবাদিকরা। কুয়াকাটা প্রেসক্লাব’র সাংবাদিকরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধিত করেন। একইদিন স্থানীয় সাবেক কাউন্সিলর ও সমাজসেবক তোফায়েল আহমেদ তপু ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের ফুল এবং ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও কুয়াকাটায় অবস্থানকালিন সময়ে কুয়াকাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সমাজসেবকরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের আনন্দ ভ্রমন সফল করার লক্ষে সার্বিক সহযোগীতা করেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা থেকে পটুয়াখালী জেলার উদ্দেশ্যে রওয়ানা দেয় সাংবাদিকরা। সেখানে পায়রা সামুদ্র বন্দর পরিদর্শন শেষে রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে পোঁছায় সাংবাদিকরা।
৩দিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগীতায় অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ভ্রমণ 

আপডেট সময় : ১২:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪