ফরিদগঞ্জ ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জে কিস্তির টাকা না দিতে পারায় ঘরে তালা দিলো এনজিওকর্মী 

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৪২৭ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় কাঁচামাল বিক্রেতার ঘরে তালা দিয়েছে এনজিওকর্মী। ঘরে তালা দেয়ার ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে  ঘরে ঢুকতে না পেরে ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে পরিবারটি।
উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পুটিয়া (গ্রামের সওদাগর বাড়ির) রবিবার (৪ জুলাই) সকালে সোপিরেট এনজিও হাইমচর শাখা এনজিওকর্মী কাঁচামাল বিক্রিতা বোরহান সওদাগর এবং তার স্ত্রী গৃহিনী মাকছুদা বেগমের ঘরে তালা লাগিয়ে দেয়।
ভুক্তভোগী মাকছুদার স্বামী ভোরহান উদ্দিন বলেন, নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি। ২ লক্ষ টাকা ঋণ নিয়েছি তারা আর মাত্র ৪৮ হাজার টাকা পাওনা আছে। বৃষ্টির কারণে কাঁচামালে নষ্ট হয়ে যাওয়ায় লস ঘুনতে হচ্ছে তাই গত ২  কিস্তি দিতে দেরি হওয়ার কারণে সোপিরেট এনজিও এর কর্মকর্তা এসে আমার ঘরে তালা লাগিয়ে দেয়। আজ ৩ দিন যাবৎ ঘরে প্রবেশ করতে পারি না। ৪ সন্তান নিয়ে অনাহারে জীবনযাপর করতে হচ্ছে। সোপিরেট ক্রেডিট প্রোগ্রামের ফিল্ড অফিসার আতিকুর রহমান জানান, মাকসুদা আক্তার ঋনের টাকা দিতে না পারায়,অফিসের নির্দেশে তালা আটকিয়ে দিয়েছি। সোপিরেট ক্রেডিট প্রোগ্রামের এনজিওর শাখার ব্যবস্হাপক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ গ্রহীতার ঘরে তালা লাগানোর কোনো নিয়ম নেই। এটা পরিস্থিতির কারণে হয়েছে। গ্রাহকরা বলছে তালা লাগিয়ে দিতে।
উপজেলার ১২নং পশ্চিম চরদুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান মাষ্টার জানান, এই সংস্থাটি  ঋনের টাকা না পেলে আমাকে জানানো উচিত ছিলো। প্রয়োজনে আমি ঋনের টাকা পরিশোধ করে দিতাম, কিন্তু তারা বসতঘরে তালা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করতে পারেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল   জানান, বিষয়টি আমি এখন শুনেছি , খোঁজ খবর নিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে কিস্তির টাকা না দিতে পারায় ঘরে তালা দিলো এনজিওকর্মী 

আপডেট সময় : ০৯:০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪