ফরিদগঞ্জ ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচী

শামীম হাসান
  • আপডেট সময় : ০৮:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মুনাজাত কেক কাটা ও বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

“নিব শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা৷

রবিবার (৭ জুলাই) বিকালে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসানের সার্বিক পরিচালনায় কয়েক প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃক্ষ রোপন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া ও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন সেলিম, সাংবাদিক মোঃ জাকির হোসেন, ডাঃ মোঃ আব্দুল করিম সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই। “স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন” জন্ম লগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এতে আমরা যেমন আনন্দিত ঠিক সুবিধাবঞ্চিত পরিবার গুলোও তেমন আনন্দিত ।

সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান (মিজান),মোঃ সাইফুল ইসলাম (নিশু),দেওয়ান, মোঃ রাসেদ হোসেন, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ অমি পাটোয়ারী, মোঃ মেহেদী হাসান, মমিনুল ইসলাম ফয়সাল, মুহাম্মদ শাকিল হোসেন, মোঃ নাজমুল হাসান সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচী

আপডেট সময় : ০৮:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪