ফরিদগঞ্জ ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার

ফরিদগঞ্জে নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৫৪৬ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের সঞ্চালনায় ভোটার উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান৷
এসময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার অধিকার। ভোট হলো জনগনের রায়, আপনার রায় আপনাকেই দিতে হবে। রহিম উদ্দিনের কান চিলে নিয়ে যাওয়ার গল্পের মতো কানে হাত দিয়ে না দেখে চিলের পিছনে দৌঁড়ানো যাবে না। আমাদের সচেতন হয়ে ভোট কেন্দ্রে এসে সম্পূর্ণ পর্দা মেনে যাকে ভালো লাগে আপনারা তাকে ভোট দিন।গুজবে কান দেয়া যাবে না, ভোট দেয়া নাগরিকের অধিকার।ভোটকেন্দ্রে না গিয়ে চায়ের দোকানে বসে গুজব ছড়াবেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নোঙ্গর প্রতীকের প্রার্থী ড. মোঃ শাহজাহান, বাংলাদেশ পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আবদুল গনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরিফ হোসেন খানসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে নারী ভোটারদের উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪